ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বুবলীর কোলে কন্যাসন্তান, শাকিব খান কেন নীরব?

UttorbongoBD
June 6, 2026 10:30 am
Link Copied!


প্রথমবারের মতো কন্যাসন্তানের পিতা হয়েছেন শাকিব খান—তবে এখনো তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী কিংবা নবজাতককে স্বাগত জানিয়ে কোনো বার্তা দেননি। এই নীরবতা ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা ও ট্রলের সৃষ্টি হয়েছে। তার কোনো সামাজিক যোগাযোগমাধ্যম পাতায়ও বুবলী বা কন্যাসন্তানকে নিয়ে কোনো শুভেচ্ছা বার্তা দেখা যায়নি।

কয়েক মাসের গুঞ্জনের পর চিত্রনায়িকা শবনম বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, গত ১১ মে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। একই পোস্টে তিনি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেন এবং উল্লেখ করেন, নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান এবং তার পিতা-মাতা শাকিব খান ও বুবলী। পোস্টটি প্রকাশের পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়।

তবে এই ঘোষণার পরও শাকিব খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া আসেনি।

এর আগে পারিবারিক সম্পর্ক ও বিচ্ছেদ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাকিব খান নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন— “অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই।”

বুবলী প্রসঙ্গে তিনি সুষ্পষ্ট বলেছিলেন—“আনহেলদি কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এমনকি আমার মনে হয়, মা-বাবার আনহেলদি সম্পর্কের মাঝখানে সন্তান বেড়ে ওঠার চেয়ে আলাদা করে বেড়ে ওঠাটাই তুলনামূলকভাবে অনেক ভালো।”

তিনি আরও জানান, সন্তানদের কারণে সীমিত যোগাযোগ থাকলেও তা শুধুমাত্র দায়িত্ব ও প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাঁর ভাষায়—“সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও, তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।”

শাকিব কী তাহলে তার জীবনের দুই অসমাপ্ত গল্প নিজের স্ট্যান্ড থেকে সরে আসলেন? অপু বিশ্বাসের সঙ্গে তার বন্ধন ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলেও বুবলীর ক্ষেত্রে তা পাওয়া যায়নি। তবে কী বুবলির প্রতিই ঝুঁকে পড়েছেন শাকিব খান? সদ্যভূমিষ্ঠ কন্যার চোখে তাকিয়ে কী উত্তর দেবেন তিনি?
 
সব মিলিয়ে বুবলীর কন্যাসন্তান জন্মের ঘোষণা এবং শাকিব খানের পূর্ববর্তী বক্তব্যকে ঘিরে জনপরিসরে নতুন করে এমনসব আলোচনাই তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো নতুন ব্যাখ্যা না আসায় তার অবস্থান নিয়েই চলছে প্রশ্ন ও জল্পনা।

এই নীরবতা ধরে রাখতে পারবেন তো শাকিব খান? 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html