ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’

UttorbongoBD
June 23, 2026 6:30 pm
Link Copied!


প্রথম প্রযোজনাতেই আন্তর্জাতিক স্বীকৃতি—সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ (দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট)। এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে ছবিটি সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে।

চলচ্চিত্রটির চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক এই সম্মান অর্জন করেন। তবে তিনি উৎসবে উপস্থিত না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ এবং প্রযোজক মনোজ প্রামাণিক।

শনিবার (২০ জুন) সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রের এমন অর্জনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট মহলে।

পুরস্কার গ্রহণের মুহূর্তে
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত মনোজ প্রামাণিক বলেন, “আমাদের চলচ্চিত্র, মনপাচিত্র এবং বাংলাদেশকে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থাপন করতে পেরে আমি ভীষণ গর্বিত।”

তিনি আরও বলেন, “এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর সেই যাত্রা এখনো অনেক বাকি। একদিন আমি এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্প বলতে চাই—যাত্রা, সংগ্রাম, কষ্ট, ত্যাগ, বাধা আর আনন্দের মুহূর্তগুলোর কথা।”

মনোজ আরও জানান, চলচ্চিত্র নির্মাণের এই অভিজ্ঞতা শুধু একটি কাজের গল্প নয়, বরং এটি স্বাধীন চলচ্চিত্রের বাস্তবতা এবং সমকালীন সৃজনশীল চ্যালেঞ্জ বোঝারও একটি যাত্রা।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাডার ফিল্ম-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। চলচ্চিত্রটি গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর জীবন, সামাজিক বাস্তবতা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেছে।

প্রসঙ্গত, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত। সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের এই অর্জন দেশীয় স্বাধীন চলচ্চিত্র অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html