ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান

UttorbongoBD
June 24, 2026 12:55 am
Link Copied!


জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামান ১৩ বছর বছর পর পুনর্নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে তিনি অধ্যাপক পদেও পদোন্নতি পেয়েছেন। এ কে এম ওয়াহিদুজ্জামান বর্তমানে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যোগদানের বিষয়টি এ কে এম ওয়াহিদুজ্জামান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিজেই জানিয়েছেন।

২০১৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে ‘অশ্লীল ও মানহানিকর’ উক্তি করার অভিযোগে সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই সময় তাকে এ সংক্রান্ত মামলায় কারাগারেও যেতে হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিল, ফৌজদারি মামলার দায়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং কারাগারে সোপর্দ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮এর ১০(৪) ধারা মোতাবেক একেএম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বরে তাকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একেএম ওয়াহিদুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ জুন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছেন বলে ফেসবুকে শেয়ার করেছেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান গণমাধ্যমে বলেছেন বলেন, ওয়াহিদুজ্জামান বিগত সরকারের সময়ের বৈষম্যের শিকার। এ কারণে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে তাকে অধ্যাপক পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html