ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটন প্লাজার ৭ শতাধিক শোরুমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

UttorbongoBD
June 25, 2026 4:20 pm
Link Copied!


সারা দেশে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। বুধবার আয়োজিত এ কর্মসূচিতে ওয়ালটন প্লাজার গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় কর্মসূচির উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় গ্রাহকদের জন্য ফ্রি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) চালু করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, গ্রাহকসেবার অংশ হিসেবে বিভিন্ন সুবিধার পাশাপাশি স্বাস্থ্যসেবাও সম্প্রসারণ করা হচ্ছে। নতুন হটলাইনের মাধ্যমে ওয়ালটন প্লাজার গ্রাহকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html