ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 


June 28, 2026 2:00 pm
Link Copied!


হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। 

বাংলাদেশ তিন পেসার ও একজন স্পিনার নিয়ে নেমেছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন তাইজুল ইসলাম। 

লিটন কুমার দাসের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার অমিত হাসানের অভিষেক হয়েছে আজ। লাল বলে আজ অভিষেক হয়েছে সাদা বলে নিয়মিত তাওহীদ হৃদয়েরও।  

টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই বেশ জমজমাট। এখন পর্যন্ত ২০ টেস্টে বাংলাদেশের জয় ৯টি, জিম্বাবুয়ের ৮টি। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া সিগা, ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html