ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’


June 29, 2026 12:40 pm
Link Copied!


সারা বছর আপনার ফোনটি যদি বড্ড বেশি শান্ত থাকে, তবে মন খারাপের কিছু নেই। ইন্টারনেটের দাবি অনুযায়ী, জুন মাসের নাকি একটা নিজস্ব পরিকল্পনা আছে! বিয়েবাড়ির দাওয়াত, হঠাৎ সৈকতে ঘুরে আসা আর ইনস্টাগ্রামে রোদেলা বিকালের ছবি পোস্ট করার এই দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত রোমান্টিক বিশ্বাস ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে একে বলা হচ্ছে ‘জুন থিওরি’। এই তত্ত্ব অনুযায়ী জুনে দুটি নাটকীয় ঘটনার যেকোনও একটি ঘটতে পারে। হয়তো আপনার জীবনে আচমকা এমন কারও আগমন ঘটবে যে আপনার প্রেমজীবন বদলে দেবে, অথবা সম্পূর্ণ ভুলে যাওয়া কোনও প্রাক্তন হুট করে ‘কেমন আছো?’ লিখে বার্তা পাঠাবে।

 

ইনস্টাগ্রাম ও এক্সে  লাখ লাখ মানুষ এই তত্ত্ব নিয়ে মেতেছেন। ২৮ বছর বয়সী রিয়া মালহোত্রা জানান, বন্ধুদের পাঠানো রিলস দেখে প্রথমে একে রসিকতা ভাবলেও তিন দিন পরই এক বন্ধুর জন্মদিনে দেখা হওয়া একজন তাকে ডেটের প্রস্তাব দেন এবং তারা এখন প্রায় এক বছর ধরে একসঙ্গে আছেন।

অন্যদিকে অর্জুন নায়ারের কাছে এসেছে প্রাক্তনের বার্তা। ১৮ মাস কোনও যোগাযোগ না থাকার পর হুট করেই তার প্রাক্তন জানান যে তিনি অর্জুনের কথা ভাবছেন।

২৬ বছর বয়সী সানা কাপুরের ক্ষেত্রে আবার চেনা এক বন্ধুর সঙ্গেই গ্রীষ্মের এক সন্ধ্যায় অনুভূতি বদলে যায়। এমনকি দিয়া শর্মা নামের একজন তো দুই অভিজ্ঞতাই পেয়েছেন; জুনের শুরুতে প্রাক্তন যোগাযোগ করার পর, মাসের শেষের দিকে তার জীবনে নতুন এক মানুষের আগমন ঘটে।

তবে এই তত্ত্বের পেছনে কোনও জ্যোতিষশাস্ত্র বা বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানান সম্পর্কবিষয়ক মনোবিদ ডক্টর মীরা খান্না। তিনি বলেন, মানুষ আসলে বেশি সুযোগ পাওয়াকে ভাগ্য বলে ভুল করে। গ্রীষ্মে মানুষের সামাজিক ব্যস্ততা ও আড্ডা বাড়ে, ফলে নতুন কারও সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগের সম্ভাবনাও বাড়ে।

কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর আরাভ সেঠি একে প্রত্যাশাজনিত পক্ষপাত বলে উল্লেখ করেন। অর্থাৎ, মানুষ যখন বিশ্বাস করে এই মাসে ভালো কিছু ঘটবে, তখন সে নিজে থেকেই নতুন মানুষের সঙ্গে মিশতে বেশি আগ্রহ দেখায়।

কিন্তু জুন মাসেই কেন প্রাক্তনরা বেশি বার্তা পাঠায়? থেরাপিস্ট নিশা বর্মা মনে করেন, এর পেছনে একটি সহজ কারণ রয়েছে। গ্রীষ্মকাল নস্টালজিয়ায় ভরা থাকে। ভ্রমণের সময় পুরোনো ছবি দেখা বা অন্যের বিয়েবাড়িতে গিয়ে নিজের অতীত সম্পর্ক নিয়ে ভাবার মতো অবসর এ সময় তৈরি হয়, যা আবেগ জাগিয়ে তোলে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রাক্তনের একটি মেসেজ মানেই কিন্তু সম্পর্ক জোড়া লাগা নয়। সব ফিরে আসাই পুনর্মিলনের জন্য হয় না।

মূলত ডেটিং অ্যাপের অন্তহীন সোয়াইপ আর সম্পর্কের টানাপোড়েনে ক্লান্ত মানুষের কাছে এই ‘জুন থিওরি’ আসলে একটি সহজ-সরল আশা ও বিশ্বাসের নাম। এটি মানুষকে বিশ্বাস করায় যে জীবনের যেকোনও সাধারণ দিনেই একটি অপ্রত্যাশিত নোটিফিকেশনের মাধ্যমে নতুন কোনও সুন্দর গল্পের শুরু হতে পারে।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html