ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়েছি, এবার জার্মানি কেন নয়: প্যারাগুয়ে কোচ 


June 29, 2026 3:05 pm
Link Copied!


বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর সুখস্মৃতি নিয়েই জার্মানির বিপক্ষে আজ মূল পর্বের শেষ ৩২-এ মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে। এবার তারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন দেখছে। দলের কোচ গুস্তাভো আলফারো তো আত্মবিশ্বাসী কণ্ঠেই তেমনটা জানালেন।

রবিবার সংবাদ সম্মেলনে আলফারো বলেছেন, ‘আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলেছি। জার্মানির মতো, কিংবা তাদের চেয়েও বড় মাপের দলের মুখোমুখি হয়েছি। ওরা সবাই বিশ্বকাপ জয়ের দাবিদার। তাদের বিপক্ষে খেলাটা কঠিন ছিল, কিন্তু আমরা সফল হয়েছি।’

২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলছে প্যারাগুয়ে। ওই আসরে কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে অল্প ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে শুরুটা বাজে হলেও ২০২৪ সালের আগস্টে আলফারো দায়িত্ব নেওয়ার পর বদলে যায় দলের চিত্র। তার অধীনেই দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর কৃতিত্ব দেখায় প্যারাগুয়ে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে অবশ্য শুরুটা ভালো হয়নি তাদের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারের পর তুরস্ককে ১-০ গোলে হারায় তারা। সেই ম্যাচে এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও এবং প্রতিপক্ষ ৩৩টি শট নেওয়ার পরও জয় ধরে রাখে প্যারাগুয়ে। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।

তবে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মিডফিল্ডার দিয়েগো গোমেজকে পাচ্ছে না তারা। গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড দেখায় তিনি নিষিদ্ধ। এছাড়া সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চোটের কারণে সেন্টার-ব্যাক ওমার আলদেরেতে-ও অনিশ্চিত।

তবে মিডফিল্ডার মিগেল আলমিরন এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন। তুরস্কের বিপক্ষে ম্যাচে সংঘর্ষের সময় মুখ ঢেকে রাখার ঘটনায় লাল কার্ড দেখেছিলেন তিনি।

নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সের পাশাপাশি ইকুয়েডর ও কোস্টারিকার কোচ হিসেবে কাজ করা আর্জেন্টাইন আলফারো জানান, জার্মানিকে নিয়ে বিস্তর প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে বোস্টনের কাছে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মাঠে অনুষ্ঠেয় ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ পেয়েছেন মাত্র একদিন।

তিনি বলেছেন, ‘বাছাইপর্বে আমরা ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, ইকুয়েডর ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। কঠিন চাপের অনেক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং আমরা সেগুলো সফলভাবেই সামলে উঠেছি।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html