ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারকে শক্তিশালী অর্থায়নের উৎস হিসেবে গড়ে তুলতে হবে: গভর্নর


June 29, 2026 7:25 pm
Link Copied!


দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেছেন, “এই লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর ও গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা অপরিহার্য।” 

সোমবার (২৯ জুন) বিকাল ৫টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। 

বৈঠকে গভর্নর বলেন, “পুঁজিবাজার সম্প্রসারিত হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বাড়বে। ফলে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়ন চাহিদা পূরণে কার্যকর বিকল্প উৎস তৈরি হবে।” 

তিনি আশা প্রকাশ করেন, ২০২৬-২৭ অর্থবছরে পুঁজিবাজারের বাজার মূলধন অন্তত ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হবে। পরবর্তী বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে পুঁজিবাজার বেসরকারি খাতের অর্থায়নের অন্যতম প্রধান উৎসে পরিণত হবে। এর মাধ্যমে ব্যাংক ঋণের ওপর চাপ কমবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। 

বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিবেশ সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের কথাও তুলে ধরেন গভর্নর। তিনি জানান, এফইআইডি সার্কুলার নম্বর ২ (২০ মে ২০২৬)-এর মাধ্যমে নন-রেসিডেন্ট ইনভেস্টরস’ টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, শেয়ার ও সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রযোজ্য মূলধনী মুনাফা কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স) কেটে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করবে। এতে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী হবে বলে তিনি উল্লেখ করেন। 

সিএসই প্রতিনিধিদলে ছিলেন চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার (এফসিএ, এফসিএমএ), মহাব্যবস্থাপক মোর্তূজা আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল হক। এসময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html