ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ


September 19, 2026 8:45 pm
Link Copied!


ডেসকোর বিতরণ এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিশেষ অবহিতকরণ ও অংশীজন সভা করেছে তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে হোটেল গ্রেস ২১-এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার, প্রতিষ্ঠান ও ভবন মালিকদের নিজ নিজ সুযোগ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, প্রতিবছর জ্বালানি খাতে সরকারকে ৪০ থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, যা সরকারের জন্য বড় ধরনের বোঝা। সবাই নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে কাজ করলে এই সমস্যা সমাধান করা সম্ভব। সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ। তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ইতোমধ্যে বিডা ভবনের ছাদে একটি সৌরবিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি ডেসকো-বিডা মডেল হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, এই মডেলকে সামনে রেখে সারাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেসকোর আওতাধীন এলাকায় থাকা সৌরবিদ্যুৎ স্থাপনাগুলো থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এসব স্থাপনা থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অংশীজনরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।

সভায় আরও বক্তব্য রাখেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল, অতিরিক্ত দায়িত্ব) মো. মফিজুল ইসলাম ভূঁইয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন ডেসকোর ব্যবস্থাপক মো. আব্দুল মান্নাফ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html