ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত


June 30, 2026 11:00 am
Link Copied!


নীলফামারীর ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী জামাল উদ্দিন। তারা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি বলদিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডোমার-জলঢাকা সড়কের বনওয়ারী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত জামেলা বেগম চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতাল থেকে ফেরার পর স্বামীর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে বনওয়ারী মোড় এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা রংপুর মেট্রো-ট-১১-০৩৪২ নম্বরের একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা জামেলা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html