ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   


June 30, 2026 11:50 am
Link Copied!


চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক কৌশলগত ভুল এবং আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় তীব্র চাপের মুখে পড়েছেন জার্মানির বর্তমান প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান। যেকোনও মুহূর্তে তার চাকরি হারানোর গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই জার্মান ফুটবলের ত্রাতা হিসেবে ফুটবলপ্রেমীদের মুখে মুখে ঘুরছে এক পরিচিত নাম— ইউর্গেন ক্লপ। তবে ডাই মানশাফটদের দায়িত্ব নেওয়ার এই হাইভোল্টেজ গুঞ্জনটি ক্লপ সরাসরি স্বীকার যেমন করেননি, তেমনি উড়িয়েও দেননি।

সম্প্রতি ম্যাজেন্টা টিভিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই লিভারপুল কিংবদন্তি জার্মানির কোচের পদ নিয়ে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানান। ডাগআউটে ফেরার সম্ভাবনা নিয়ে ক্লপ বলেন, “আমি বিষয়টি নিয়ে এখনও তেমন কিছু ভাবিনি। আমি বুঝতে পারছি কেন এই মুহূর্তে আমার নামটি জোরালোভাবে আলোচনায় আসছে। তবে এই বিষয়ে কথা বলার জন্য এটি উপযুক্ত সময় নয়।” ক্লপের এমন রহস্যময় মন্তব্য জার্মানির ফুটবল মহলে জল্পনার আগুন আরও উস্কে দিয়েছে।

লিভারপুলের সঙ্গে দীর্ঘ ও অত্যন্ত সফল একটি অধ্যায় শেষ করার পর বর্তমানে রেড বুল গ্লোবাল অর্গানাইজেশনের ফুটবল ম্যানেজমেন্টের একটি উচ্চপদে কাজ করছেন ক্লপ। তবে ফুটবল বোদ্ধাদের ধারণা, টেবিলের কাজ ছেড়ে যদি ক্লপ আবারও মাঠের ডাগআউটে ফেরার তীব্র টান অনুভব করেন, তবে জার্মানি জাতীয় দলের চেয়ে বড় ও আকর্ষণীয় মঞ্চ তার জন্য আর হতে পারে না। 

বিশ্বকাপে জার্মানির এমন ছন্দহীন ফুটবল এবং নাগেলসম্যানের কৌশলের ব্যর্থতার পর সাবেক ফুটবলার ও সমর্থকরা একবাক্যে ক্লপকেই জার্মানির ফুটবলের ‘পরিত্রাতা’ হিসেবে দেখতে চাচ্ছেন। এখন দেখার বিষয়, বিশ্বকাপ শেষে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) নাগেলসম্যানকে বরখাস্ত করে ক্লপকে রাজি করাতে কোনও জাদুকরী প্রস্তাব নিয়ে হাজির হয় কিনা। 

সূত্র: দ্য সান 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html