ঢাকাThursday , 2 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান বাড়ানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

UttorbongoBD
July 1, 2026 5:40 pm
Link Copied!


রফতানি খাতকে এগিয়ে নিতে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও উন্নত করার পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিকও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) ৫২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেক্সটাইল খাতকে বিশ্বে আরও এগিয়ে নিতে টেক্সটাইলসের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে এ খাতে দেশকে নেতৃত্ব দেবে। আমরা চাই, তৈরি পোশাক খাতে সেরা রফতানিকারক দেশ হতে। এ জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও উন্নত করতে হবে।

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে আমরা রফতানি খাতে এগিয়ে যেতে পারবো, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কারিগরি সেক্টরে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষার উন্নয়নের কোনও বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার মিডডে মিল, বিনামূল্যে স্কুলড্রেসের ব্যবস্থা করছে। পাশাপাশি শিক্ষাকে আনন্দময় করে তুলতে আমরা কাজ করছি। এছাড়া, ২০২৭ সালের কারিকুলাম পরিমার্জন ও ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। কারণ শিক্ষাজীবনে সময় অপচয় হলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধায় আমরা পিছিয়ে যাবো।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৬৩০ নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html