ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

UttorbongoBD
October 29, 2026 1:55 pm
Link Copied!


শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ গ্রহ‌ণের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। ১০‌ থে‌কে ১২ মি‌নিট অবস্থা‌নের পর তারা সড়ক ছে‌ড়ে দেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির কয়েক শ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সড়‌কে সৃ‌ষ্টি হয় যানজ‌টের। 

প‌রে পু‌লি‌শের মধ‌্যস্ততায় সড়ক ছা‌ড়েন শিক্ষার্থীরা। এতে আবারও যান চলাচল স্বাভা‌বিক হয়। 

এর আগে সড়ক অব‌রোধ ক‌রে শিক্ষার্থীরা ‘সচিবালয় স্থানান্তর মানি না মানবো না’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘টেক ব্যক টেক ব্যাক’ এমন বি‌ভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থরা ব‌লেন, তারা চান না, সচিবালয় এখানে স্থানান্তরিত হোক। সচিবালয় এখানে স্থানান্তরিত হলে এলাকাটির পরিবেশ নষ্ট হবে বলে তারা ম‌নে করছেন।

তাদে দা‌বি, গবেষণার জন্য তা‌দের মাঠ নেই। এই মাঠটি আগেও তাদের ছিল। তাই মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে।

শে‌রেবাংলা নগর থানার প‌রিদর্শক (অপা‌রেশন্স) মাসুদ রানা জানান, শেকৃ‌বির ‌শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রে‌ছিল। তারা কিছু সময় ছিল। প‌রে আবার ফি‌রে গে‌ছে। প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে স্বাভাবিক আছে। 

উল্লেখ‌্য, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। বুধবার সকালেও মাঠে মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন তারা। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html