ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক

UttorbongoBD
July 1, 2026 7:30 pm
Link Copied!


ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের জন্য সীমিত সংস্করণের বিশেষ কালেকশন নিয়ে এসেছে মিনিসো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে মিনিসো × ফিফা ওয়ার্ল্ড কাপ লিমিটেড এডিশন চ্যাম্পিয়ন্স ব্যাজ, যা বিশ্বজুড়ে মাত্র দুই হাজার ২৬টি এবং বাংলাদেশে এসেছে মাত্র ২০টি।

অফিসিয়াল মিনিসো × ফিফা কালেকশনের অংশ হিসেবে এই চ্যাম্পিয়ন্স ব্যাজটি তৈরি করা হয়েছে। সীমিত উৎপাদনের কারণে এটি এখন সংগ্রাহক ও ফুটবল ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

মিনিসো বাংলাদেশ জানায়, এই ব্যাজ ছাড়াও কালেকশনে আরও অফিসিয়াল ফিফা-থিমড পণ্য রয়েছে, যা নির্দিষ্ট আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঢাকার বনানী ১১ নম্বরে অবস্থিত মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন।

এ সময় তিনি মিনিসো × ফিফা কালেকশন ঘুরে দেখেন এবং লিমিটেড এডিশন চ্যাম্পিয়ন্স ব্যাজসহ বিভিন্ন পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তা এবং ফুটবলভিত্তিক লাইফস্টাইল পণ্যের প্রতি বাড়তি আগ্রহের প্রেক্ষাপটে এই কালেকশনকে নতুন সংযোজন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

মিনিসো বাংলাদেশ মনে করছে, সীমিত সংস্করণের এই পণ্য দেশের ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করবে।

মিনিসো জানিয়েছে, এই লিমিটেড এডিশন চ্যাম্পিয়ন্স ব্যাজ এবং অন্যান্য অফিসিয়াল ফিফা কালেকশন দেশের নির্দিষ্ট মিনিসো আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে। সীমিত সংখ্যায় উপলব্ধ থাকায় আগ্রহীদের দ্রুত সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html