ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে


July 2, 2026 4:10 am
Link Copied!


পুরো প্রথমার্ধেই ফেবারিট বেলজিয়ামকে চাপে রেখে খেলেছে দ্য লায়ন্স অব তেরাঙ্গারা। লিড নেয় ২৪ মিনিটে। তার পর ৫১ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়ের স্বপ্নই দেখছিল সেনেগাল। কিন্তু ম্যাচের সব রোমাঞ্চ বেলজিয়াম জমিয়ে রেখেছিল শেষ মুহূর্তে। ৩ মিনিটের ঝড়ে দুই গোল শোধ দিয়ে ম্যাচে প্রাণফেরায় বেলজিয়াম। যার শুরুটা করেন রোমেলু লুকাকু। ৮৬ মিনিটের গোলে স্কোর করেন ২-১। তার পর ৮৯ মিনিটে ইউরি তিলেমান্স দুর্দান্ত এক গোলে ম্যাচে নিয়ে আসেন সমতা। তার পর তো ম্যাচ গড়িয়েছে রোমাঞ্চকর অতিরিক্ত সময়ে। 

২৪ মিনিটের গোলের আগে ১৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল সেনেগাল। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার ভুলের সুযোগ নিয়ে ইসমাইলা সারের শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে সেনেগাল-ই। বলের দখলে তারা এগিয়ে ছিল ৬৪ শতাংশ। বেলজিয়ামের দখল ছিল ৩৬ শতাংশ। সেনেগাল পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে বেলজিয়াম দুটি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html