ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় 


July 2, 2026 10:50 am
Link Copied!


২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। হজের প্রাক-নিবন্ধনকালে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য ও নথিপত্র প্রদান করতে হবে, তা জানিয়ে একটি বিশেষ পত্র জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা ওই পত্রে হজে গমনেচ্ছু বাংলাদেশি সব নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, হজে গমনের প্রথম এবং প্রধান ধাপ হলো প্রাক-নিবন্ধন। 

নতুন নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশী পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক একাউন্ট থাকলেও চলবে। 

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, ইতোপূর্বে যেসব হজযাত্রী প্রাক-নিবন্ধন করার সময় ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেননি, তাদেরকে চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। 

এই পত্রে হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজের জন্য গতকাল ১ জুলাই থেকেই প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। সৌদি সরকার ঘোষিত বৈশ্বিক রোডম্যাপ অনুসারে, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যেই হজের চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে না পারলে হজে গমনে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html