ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড


July 2, 2026 3:45 pm
Link Copied!


ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও দুই জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় দেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ময়মনসিংহ সদরের অষ্টধার উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০২১ সালে ১৯ মে রাতে ওই ছাত্রীর বাসায় গিয়ে নিখোঁজ হন আকাশ। দুই দিন পর একটি পরিত্যক্ত শৌচাগারের পাশ থেকে মাটি খুঁড়ে আকাশের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামি এনামুল ও নাজমুলকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একইসঙ্গে আসামি জিয়াউল ও জুলহাসকে সাত বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html