ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি


July 5, 2026 12:35 pm
Link Copied!


কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি লড়াই করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। খেলা চলেছে অতিরিক্ত সময় পর্যন্ত। এমনিতে প্রচন্ড গরম, তার ওপর ১২০ মিনিটের খেলায় পেশিতে টান অনুভব করেন আর্জেন্টিনার চার ফুটবলার। নিকোলাস তাগলিয়াফিকোর তো নাক দিয়ে রক্তই ঝরতে শুরু করলো! 

শারীরিক ও মানসিকভাবে এমন কঠিন ম্যাচ কাটানোর পর তিন দিনের মধ্যে আবার শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। যা কোনোভাবেই মানতে পারছেন না দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এই পর্যায়ে আরও বেশি বিশ্রামের প্রয়োজন। 

একে তো মায়ামির তীব্র গরম, তার ওপর নকআউট ম্যাচের চাপ, কেপ ভার্দের অবিশ্বাস্য রকমের কঠিন পরীক্ষা। সব মিলিয়ে আর্জেন্টিনার প্রায় সব ফুটবলারকে দেখা যায় ক্লান্ত, পরিশ্রান্ত। এনজো ফার্নান্দেস, তাগলিয়াফিকো, নিকো গনজালেজ, ফাকুন্দো মেদিনারা পেশির টানে ভোগেন। 

ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, “যখন আপনি নিজেকে নিংড়ে দিয়ে খেলবেন তখন সেটা আপনার অনেক কিছু কেড়ে নেবে। এই দিক থেকে দল আজ তাদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের যেগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন আমরা সেটা নেবো।” 

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতের পর আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ এখন মিশর। মাত্র তিন দিনের মধ্যে আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় কোয়ার্টার-ফাইনালের জন্য লড়াই হবে। 

গ্রুপ পর্ব চলাকালে দুই ম্যাচের মাঝে ৬ দিন বিরতি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এখন গুরুত্বপূর্ণ সময়ে এসে বিশ্রামের সময় কমে যাওয়ায় নাখোশ স্কালোনি। বিশ্বকাপের সূচির ধরন নিয়ে তাই প্রশ্ন তুললেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “এখন আমাদের বিশ্রাম নিতে হবে। আগে আমরা ছয় দিন বিরতি পেতাম, এখন পাবো তিন দিন। এটা হওয়া উচিত উল্টো। যখন আপনার সবচেয়ে বেশি বিশ্রাম প্রয়োজন হবে, তখন পাবেন কম। এটা বোঝা খুব কঠিন। কম বিরতি দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে বাড়ানো উচিত।” 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html