ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফিফার বিধিনিষেধ: ইউটিউবারের ১০ লাখ ডলারের রোলেক্স ফেরত দিলো মেক্সিকো


July 5, 2026 6:05 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা স্টিভউইলডুইটের উপহার দেওয়া বিলাসবহুল রোলেক্স ঘড়ি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে মেক্সিকো ফুটবল দল।

স্টিভউইলডুইট নামে পরিচিত এই ইউটিউবারের আসল নাম স্টিফেন ডিলিওনার্ডিস। তার দাবি, মেক্সিকো দলের প্রতিটি খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য তিনি প্রায় ১০ লাখ মার্কিন ডলার ব্যয় করে রোলেক্স ঘড়ি কিনেছিলেন।

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি হবে।

গত সোমবার, শেষ বত্রিশে ইকুয়েডরকে হারানোর আগের দিন দলের সঙ্গে দেখা করে খেলোয়াড়দের হাতে ঘড়িগুলো তুলে দেন ডিলিওনার্ডিস। তবে ফিফার নৈতিকতা বিধিমালায় উপহার দেওয়া ও গ্রহণের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে। বিধিমালার ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কেবল প্রতীকী বা সামান্য মূল্যের উপহারই দেওয়া বা গ্রহণ করা যেতে পারে।

মেক্সিকো দলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে খেলোয়াড়রা ঘড়িগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আরও বলা হয়, স্টিভউইলডুইট নিজের উদ্যোগেই এই উপহার দিয়েছিলেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html