ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু


July 6, 2026 4:35 pm
Link Copied!


পর্তুগালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। বাংলাদেশ সময় রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় দেশটির আলমাদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কামরান সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা ছিলেন। পর্তুগাল প্রবাসী মামুন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী বাংলাদেশিরা জানান, গত শনিবার (৪ জুলাই) রাতে পর্তুগালে এক সড়ক দুর্ঘটনার শিকার হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় আলমাদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার মাঝেই রবিবার বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পর্তুগাল প্রবাসী মামুন আলম জানান, বর্তমানে কামরানের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের  আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তার জানাজার সময় নির্ধারণ করা হবে। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html