ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আত্মহত্যার চেষ্টা বাংলাদেশের নারী ক্রিকেটারের  


July 6, 2026 7:05 pm
Link Copied!


দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে আগেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপে ২৭ জন নারী ক্রিকেটার ছিলেন এই ক্যাম্পে। তবে দ্বিতীয় ধাপে দল ছোট হয়ে ২১ জনে এলে সেখানে জায়গা হয়নি ইশমা তানজিমের। আর সেই ক্যাম্পে সুযোগ না পেয়ে হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইশমা। 

বাংলা ট্রিবিউনকে ইশমা বলেছেন, “আমি ৯৯ শতাংশ ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে  দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমি নাকি পরের ক্যাম্পের জন্য ফিট না। শুধু এমনটা এবার হয়েছে তা কিন্তু নয়। ২০২৪ থেকে নানান কারণে হতাশা তৈরি হয়েছে। আমাকে র‍্যাগিং পর্যন্ত করা হতো। ধানমন্ডির বার্গার খেয়ে নাকি এখানে এসেছি! সব মিলিয়ে হতাশা থেকে আমার আজ এই অবস্থা হয়েছে।” 

জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলা ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, “আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। যদি এমন হয় তাহলে আমি ক্যাম্পে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ কীভাবে খেললাম। ইনজুরি তো এক শতাংশের মতো। এটা দ্রুত সুস্থ হওয়ার পথে।” 

৩ জুলাই আত্মহত্যার চেষ্টার পর রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে। শারীরিক পরিস্থিতি উন্নত হওয়ায় পরে বাসায় নেওয়া হয়। এ প্রসঙ্গে ইশমা বলেন, “শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছি। এখন বাসায় আছি। তবে মানসিক আঘাতটা এখনও নিতে পারছি না।” 

বিসিবি এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। মূলত ফিটনেস ইস্যুতেই ইশমা ক্যাম্পে নেই। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html