ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

UttorbongoBD
July 6, 2026 8:05 pm
Link Copied!


বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজবিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন তার জামাতা আনোয়ারুল হাসান।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়। তবে প্রবল বৃষ্টির কারণে শুরুতে সেখানে কফিন নামানো সম্ভব হয়নি। পরে বেলা সাড়ে ১২টার দিকে কলা অনুষদের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হলে দুপুর পৌনে ২টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html