ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আমিরকে বিয়ে করতে ধর্ম বদলেছেন গৌরী?


July 7, 2026 2:45 pm
Link Copied!


বলিউড অভিনেতা আমির খানগৌরী স্প্র্যাট-এর বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আমিরকে বিয়ে করার জন্য কি ধর্ম পরিবর্তন করেছেন গৌরী?

রোববার মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন এই যুগল। প্রায় ২৫ বছরের পরিচয়ের পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, রেজিস্ট্রির কাগজে সাক্ষর করছেন আমির ও গৌরী। এ সময় ভিডিওতে আংশিক শোনা যায়, গৌরী বলছেন, “…আমার রক্ষক, আমার আশ্রয়…”। অন্যদিকে আমিরকে বলতে শোনা যায়, “সে-ই আমার আইনসম্মত… স্ত্রী।” ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান, জামাতা নূপুর শিখরে, নির্মাতা আশুতোষ গোয়ারিকর, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে-সহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পাঞ্জাবি বংশোদ্ভূত হলেও আইরিশ শিকড় রয়েছে। বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি খ্রিস্টান পারিবারিক পটভূমিতে বেড়ে উঠেছেন। তবে আমিরকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত প্রকাশ হয়নি। আমির কিংবা গৌরী—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে ধর্মান্তরের বিষয়টি এখন পর্যন্ত কেবল জল্পনাই রয়ে গেছে।

উল্লেখ্য, আমিরের আগের দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও-ও তাঁকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাই গৌরীর ক্ষেত্রেও ধর্মান্তরের দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html