ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ এখন ৩৬.৫২ বিলিয়ন ডলার


July 7, 2026 11:00 pm
Link Copied!


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অবস্থান বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৭ জুলাই) পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার।

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এসিইউ পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি রয়েছে, যা আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেনের সক্ষমতা বজায় রাখতে সহায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html