ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আটকে গেলো কক্সবাজার এক্সপ্রেস, টাকা ফেরত ও ঢাকায় ফেরার সুযোগ

UttorbongoBD
July 8, 2026 12:15 pm
Link Copied!


চট্টগ্রাম নগরের রেললাইন থেকে পানি না সরায় কক্সবাজার এক্সপ্রেসের চট্টগ্রাম-কক্সবাজার অংশের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে আটকে পড়া যাত্রীরা টিকিটের পুরো টাকা ফেরত নেওয়ার পাশাপাশি চাইলে একই টিকিটে বিকালে ঢাকায় ফিরতে পারবেন।

রেলওয়ে জানিয়েছে, কক্সবাজার এক্সপ্রেস মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। বুধবার ভোরে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছালেও এরপর আর কক্সবাজারের দিকে যেতে পারেনি।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানিয়েছেন, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের সুন্নিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। পানি না কমায় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, যাত্রীরা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা একই টিকিট ব্যবহার করে বুধবার বিকাল ৪টায় কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারবেন।

এর আগে একই কারণে মঙ্গলবার রাতে পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রাও বাতিল করা হয়। এছাড়া মঙ্গলবার প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেসের চলাচলও স্থগিত করা হয়েছিল।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট পরিস্থিতির কারণে রেল চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html