ঢাকাSunday , 7 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কূটনৈতিক উদ্যোগে দেশে ফিরলেন ভারতে আটক ৯১ জেলে

UttorbongoBD
June 7, 2026 5:20 pm
Link Copied!


কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ।

শনিবার (৭ জুন) বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে সমন্বিত হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে ৪টি ফিশিং বোটসহ ওই মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রহণ করা হয়।

সরকার জানিয়েছে, যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করেই বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সবসময় সহযোগিতা করে আসছে বাংলাদেশ।

এ প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা একযোগে কাজ করেছে।

সরকার বলেছে, এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম ভবিষ্যতেও কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে অব্যাহত থাকবে।





Source link

🔴 LIVE