ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই


July 9, 2026 7:20 pm
Link Copied!


আশির দশকের বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ, ওয়েলশ গায়িকা বনি টাইলার আর নেই। ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ ও ‘হোল্ডিং আউট ফর আ হিরো’-এর মতো কালজয়ী গানের শিল্পী ৭৫ বছর বয়সে মারা গেছেন। বুধবার (৮ জুলাই) পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বনি টাইলার। চলতি বছরের মে মাসে জরুরি অন্ত্রের অস্ত্রোপচারও করানো হয়েছিল। অস্ত্রোপচারের পর তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে কৃত্রিম কোমায় রাখা হয়। পরে জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। শেষ পর্যন্ত জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে।

১৯৫১ সালের ৮ জুন ওয়েলসে গেনর হপকিন্স নামে জন্ম নেওয়া এই শিল্পী ‘বনি টাইলার’ নামেই বিশ্বজুড়ে পরিচিতি পান। তার স্বতন্ত্র কর্কশ কণ্ঠই তাকে আলাদা পরিচয় এনে দেয়। ১৯৭৭ সালের ‘ইটস আ হার্টএক’ গান দিয়ে আন্তর্জাতিক সাফল্যের সূচনা হলেও ১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ তাকে বিশ্বসংগীতের আইকনে পরিণত করে। গানটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের চার্টের শীর্ষে উঠেছিল এবং এখনো সর্বকালের অন্যতম জনপ্রিয় পাওয়ার ব্যালাড হিসেবে বিবেচিত।

একই সময়ে ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে গান দুটি বারবার ব্যবহৃত হয়েছে এবং নতুন প্রজন্মের কাছেও সমানভাবে সমাদৃত।

ক্যারিয়ারে তিনি ১৮টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। একাধিক গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডের মনোনয়ন পান এবং সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের সম্মানজনক এমবিই সম্মানেও ভূষিত হন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কনসার্ট করে গেছেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html