ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিরল রুবি, ১৩১ কারিগর আর ২৫৬ ঘণ্টা—গৌরীর আংটিতে কী আছে?


July 9, 2026 8:40 pm
Link Copied!


মুম্বাইয়ে টানা বৃষ্টির মধ্যেই গত ৫ জুলাই পালি হিলের সমুদ্রমুখী বাসভবনে তৃতীয় বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন বলিউড তারকা আমির খান ও তার স্ত্রী গৌরী স্প্র্যাট। ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠানের পর এবার আলোচনায় এসেছে গৌরীর জন্য আমিরের দেওয়া বিশেষ উপহার—একটি বিরল নকশার আংটি।

বিয়ের দিন থেকেই গৌরীর অনামিকায় থাকা আংটিটি নজর কাড়ে সবার। সোনালি রঙের সেই আংটির মাঝখানে বসানো হয়েছে বড় আকারের একটি রুবি। তবে এর বিশেষত্ব শুধু নকশায় নয়, নির্মাণ প্রক্রিয়াতেও।

ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিদেশের একটি স্বনামধন্য গয়না নির্মাতা প্রতিষ্ঠান আংটিটি তৈরি করেছে। উপযুক্ত রুবি খুঁজে পেতেই সময় লেগেছে প্রায় তিন মাস। এরপর ১৩১ জন দক্ষ কারিগরের সম্মিলিত প্রচেষ্টায় আংটিটি তৈরি করতে লেগেছে প্রায় ২৫৬ ঘণ্টা। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একই নকশার আর কোনও আংটি পৃথিবীতে নেই।

এটাই অবশ্য গৌরীর জন্য আমিরের প্রথম মূল্যবান উপহার নয়। বিয়ের আগেই তিনি গৌরীকে ৪০টি হিরা বসানো একটি আংটি উপহার দিয়েছিলেন, যা সে সময়ও আলোচনায় আসে।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয় প্রায় দুই বছর আগে। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। শুরুতে বিয়ে নিয়ে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত আইনগতভাবে গৌরীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি।

গত ৫ জুলাই অনুষ্ঠিত বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। আমিরের প্রথম দুই সংসারের তিন সন্তান এবং গৌরীর ছেলেও অনুষ্ঠানে অংশ নেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে উদ্‌যাপিত এই আয়োজনের পর থেকেই গৌরীর বিশেষ আংটিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html