ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা

UttorbongoBD
July 9, 2026 9:35 pm
Link Copied!


জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।

নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি। এবারের পদোন্নতিতে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও প্রথমবারের মতো যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা এ মন্ত্রণালয়েই সংযুক্ত থাকবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html