ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস


July 9, 2026 10:05 pm
Link Copied!


ফুটবলের বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবল নয়, বিনোদনের ইতিহাসেও নতুন অধ্যায় লিখতে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হবে সুপার বোল ধাঁচের হাফটাইম শো। আর সেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন চার বিশ্বতারকা—জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

আগেই ম্যাডোনা, শাকিরা ও বিটিএসের অংশগ্রহণ নিশ্চিত করেছিল ফিফা। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। ফলে এক মঞ্চে চার প্রজন্মের চার বৈশ্বিক সংগীতশক্তিকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ হাফটাইম শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির কারণে বিরতির সময় প্রচলিত ১৫ মিনিটের চেয়ে কিছুটা বাড়ানো হতে পারে।

এই আয়োজনের সৃজনশীল পরিচালনায় রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তার তত্ত্বাবধানে আরও মঞ্চে উঠবেন নাইজেরিয়ার গ্র্যামিজয়ী শিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লে, নিউ ইয়র্কের পিএস২২ শিশু কোরাস এবং বিশেষ উপস্থিতিতে থাকবে সেসেম স্ট্রিট ও দ্য মাপেটস-এর জনপ্রিয় চরিত্রগুলো।

ফিফার আশা, বিশ্বের প্রায় ২০০ কোটি দর্শক টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করবেন এই হাফটাইম শো। নিজ নিজ দেশের ফিফার অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ম্যাচের পাশাপাশি অনুষ্ঠানটিও দেখা যাবে।

শুধু বিনোদন নয়, এই আয়োজনের সামাজিক উদ্দেশ্যও রয়েছে। হাফটাইম শোর মাধ্যমে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল খেলার সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

সুপার বোলের হাফটাইম শো দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম আলোচিত বিনোদন আয়োজন। সেই ধারণাকেই এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে আসছে ফিফা। ফলে ১৯ জুলাইয়ের ফাইনাল শুধু বিশ্বসেরা ফুটবল দল নির্ধারণের লড়াই নয়, একই সঙ্গে সংগীত ও বিনোদনেরও এক ঐতিহাসিক মঞ্চ হয়ে উঠতে যাচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html