ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা


July 10, 2026 7:10 pm
Link Copied!


চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ নুরুল আজম (৪৮) নামে এক ব্যক্তিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে। নিহত আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। স্থানীয়রা জানান, আজম পুলিশকে তথ্যদাতা (সোর্স) হিসেবেও কাজ করতেন।

নিহত নুরুল আজম মেখল ইউনিয়নের খলিফা পাড়া এলাকার মৃত ইসলামের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজমের লাশ উদ্ধার করে।

হাটহাজারীর মেখল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, ‘পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই এলাকার দিদারুল আলম নামে এক ব্যক্তির নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পুলিশ দিদারুল আলমকে খুঁজছে।’

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুরে আজম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাটহাজারী থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html