ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 


July 10, 2026 8:00 pm
Link Copied!


বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলটি বৈধ ছিল না বলে দাবি করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। তার অভিযোগ, গোল হওয়ার ঠিক আগে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর হ্যান্ডবল হয়েছিল।

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে এবারের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মরক্কোর। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে ফরাসিদের কাছে হেরেছিল আটলাস লায়ন্সরা। তবে এবার তাদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের ৬০ মিনিটে এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা ফরাসিরা এর আগে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিল। সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পেই! 

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াহবি অভিযোগ তুলে বলেন, ‘প্রথম গোলের সময় ওখানে হ্যান্ডবল হয়েছিল। আমাদের কয়েকজন খেলোয়াড় সেই কারণেই থেমে গিয়েছিল। আমি নিশ্চিত, সেটি হ্যান্ডবল ছিল।’ 

হ্যান্ডবলের অভিযোগ তুললেও রেফারির সমালোচনা করেননি ওয়াহবি। শুধু জানান, ঘটনাটি বাঁশি বাজানোর মতো ছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে বিতর্কিত মুহূর্তের পরপরই গোলটি হয়েছে বলে দাবি করেন তিনি।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html