ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
July 10, 2026 10:25 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১০ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

অল্পতেই প্রাণঘাতী সংঘর্ষ: মানুষের সহনশীলতা কমছে কেন?

কথা-কাটাকাটি, এরপর উত্তেজনা, তারপর হাতাহাতি, সংঘর্ষ, গুলি, ছুরিকাঘাত। কোথাও আহত, কোথাও প্রাণহানি। সামান্য বিষয়কে কেন্দ্র করে মানুষের এই দ্রুত উত্তেজিত হয়ে ওঠা এখন আর নিছক বিচ্ছিন্ন সামাজিক ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। 

জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন 

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে জাল নোট তৈরির কৌশলও এতটাই আধুনিক হয়েছে যে, অনেক ক্ষেত্রেই খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।

জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’-এর ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন

রাজধানীর জাপান গার্ডেন সিটির অন্ধকার কিছুটা কাটলেও বিদ্যুৎ সংকটের পুরোপুরি সমাধান হয়নি।

ইরান-মার্কিন চুক্তি কি টিকিয়ে রাখতে পারবে কাতার-পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া চরম উত্তেজনা প্রশমন এবং স্থগিত হয়ে পড়া পারমাণবিক চুক্তি বিষয়ক আলোচনা পুনরুজ্জীবিত করতে জোর তৎপরতা শুরু করেছে কাতার, পাকিস্তানসহ বেশ কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ। মধ্যস্থতাকারী দেশের দুটি সূত্র এবং একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 

বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোলটি বৈধ ছিল না বলে দাবি করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। তার অভিযোগ, গোল হওয়ার ঠিক আগে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর হ্যান্ডবল হয়েছিল।

অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করলো বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘জোছনার ওপারে পূর্ণিমা’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে নায়িকাকে দেওয়া হয়েছে চমকপ্রদ এক উপহার, যা পেয়ে নিজেও অবাক হয়েছেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html