ঢাকাSunday , 7 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
June 7, 2026 10:30 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (৭ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।  

২১ দিনে মৃত্যুদণ্ডের রায়, এক বছরেও শুরু হয়নি হাইকোর্টে শুনানি

বিচারিক আদালতে (নিম্ন আদালত) আসামির মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার পরও আইনি দীর্ঘসূত্রতা ও উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির ধীরগতির কারণে মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাটি হাইকোর্টে ঝুলে আছে। মামলার আদি বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের দৃষ্টান্তমূলক তৎপরতা দেখা গেলেও উচ্চ আদালতে আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির দীর্ঘ অপেক্ষার কারণে চূড়ান্ত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীর পরিবার

মোজতবা খামেনির ‘সাহসিকতা’র প্রশংসা করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে না পারে, সেজন্য চুক্তিতে আরও কিছু কঠোর শর্ত যুক্ত করতে চাচ্ছেন তিনি। রবিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

একসঙ্গে পাঁচ জাহাজে ডাকাতির চেষ্টা, গুলি-লুটপাট

সুন্দরবনের ভেতর বাংলাদেশ-ভারত নৌপথে পাঁচটি জাহাজে ডাকাতির চেষ্টা হয়েছে। ভারতগামী জাহাজগুলোর চারটি দ্রুতগতিতে চালিয়ে নিরাপদে যেতে পারলেও এমভি আবদুল হাকিম-১ নামের একটি কার্গো জাহাজ ডাকাতদের কবলে পড়ে। ওই জাহাজে উঠে গুলি চালায় এবং লুটপাট করে ডাকাতরা।

মাল্টিপ্লেক্সে এগিয়ে রক্সস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা

ঈদে মুক্তিপ্রাপ্ত আটটি সিনেমার কোনোটিই এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্যের পথে গতি অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তার ভাষায়, চলমান পরিস্থিতিতে হলমালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল

বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণ মেলানো যাদের নিত্যদিনের কাজ, সেই অর্থনীতিবিদরাই এবার ফুটবল বিশ্বকাপের অঙ্ক কষেছেন। এক বৈশ্বিক জরিপে তাদের রায়—আসন্ন বিশ্বকাপের ট্রফি উঠতে পারে ফ্রান্সের হাতে। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে দেখছেন টুর্নামেন্টের সবচেয়ে বড় ফ্লপ হিসেবে।





Source link

🔴 LIVE