ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

UttorbongoBD
June 7, 2026 11:00 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৭ জুন (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

হরমুজে আরও ২টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের; মদ বিক্রির টাকা থেকে পার্টি ফান্ড সংগ্রহ রুখে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়; পরমাণু মর্যাদা থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া: কিমের বোন; ‘হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা’; কিমের দুয়ারে কেন শি; মোজতবা খামেনির ‘সাহসিকতা’র প্রশংসা করলেন ট্রাম্প- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

 

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টাসম্যাক) অনিয়ম, অনানুষ্ঠানিক অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যাতে সরাসরি রাজ্য কোষাগারে জমা হয়, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

 

উত্তর কোরিয়া কখনোই পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তার মর্যাদা থেকে পিছিয়ে আসবে না এবং কোনও ধরনের হুমকি বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকায় হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণকে ‘পারমাণবিক বোমা’র সঙ্গে তুলনা করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। ইরানি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিই ইরানের ‘পারমাণবিক বোমা’।

 

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে অংশ নিতে সোমবার পিয়ংইয়ং সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার এই বৈঠকটি একটি বিশেষ কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিশ্বরাজনীতির জন্য বড় এক বার্তা।

 

ইরানের সঙ্গে একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে না পারে, সেজন্য চুক্তিতে আরও কিছু কঠোর শর্ত যুক্ত করতে চাচ্ছেন তিনি। রবিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html