ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই রেকর্ডের পাতায় মার্টিনেজ 


July 14, 2026 12:25 am
Link Copied!


ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জন্য বিশেষ। কেননা আটলান্টায় মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলকিপারের হয়ে যাবেন তিনি।  

চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর ম্যাচটি ছিল মার্টিনেজের বিশ্বকাপ ক্যারিয়ারের ১৩তম ম্যাচ। এর মাধ্যমে ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিয়োলের রেকর্ড স্পর্শ করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেললেই ১৪ ম্যাচ নিয়ে এককভাবে রেকর্ডের মালিক বনে যাবেন মার্টিনেজ।  

এই মাইলফলকে পৌঁছানোর পথে এরই মধ্যে আরেক বিশ্বকাপ ফাইনালিস্ট গোলরক্ষক সের্হিও রোমেরোকে পেছনে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২০১০ ও ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে আর্জেন্টিনার হয়ে ১২ ম্যাচ খেলেছিলেন তিনি। অপরদিকে জার্মানিতে অনুষ্ঠিত ১৯৭৪, আর্জেন্টিনার ১৯৭৮ ও স্পেনের ১৯৮২— এই তিন বিশ্বকাপে মোট ১৩ ম্যাচ খেলেন ফিয়োল।  

বিশ্বকাপে আর্জেন্টিনার গোলকিপারদের ম্যাচসংখ্যার তালিকায় ফিয়োল, মার্টিনেজ ও রোমেরোর পরেই আছেন নেরি পুম্পিদো। ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ঝুলিতে রয়েছে ৯ ম্যাচ। সের্হিও গয়কোচেয়া ও আন্তোনিও রোমা খেলেছেন সমান ৬টি করে ম্যাচ, আর রোবের্তো আব্বোন্দানসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে। সব মিলিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে অন্তত একবার মাঠে নেমেছেন ১৯ জন গোলরক্ষক।  

পরিসংখ্যান বলছে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক এবারও দলের অন্যতম ভরসা। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার পথে রেকর্ডের দুয়ারও খুলে দিয়েছে তার জন্য। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html