ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দলে বিভক্তি?


July 14, 2026 6:35 pm
Link Copied!


বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে কি তবে অস্বস্তির হাওয়া বইছে? কোচ টমাস টুখেলের মন্তব্যে জুড বেলিংহ্যামের পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম—সবখানেই প্রশ্ন, ড্রেসিংরুমে কি ফাটল ধরেছে? তবে এমন সব গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার দাবি, ইংল্যান্ড দলে বিভক্তি নয়, বরং আগের যেকোনও সময়ের চেয়ে বেশি ঐক্য রয়েছে।

কোয়ার্টার ফাইনালে মায়ামির তীব্র গরমে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচে জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম। তবে ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে কোচ টমাস টুখেলের সমালোচনামূলক মন্তব্যের জবাবে বেলিংহ্যাম বলেন, ‘এ ধরনের আবহাওয়ায় কেমন খেলা হয়, সেটা তিনি জানেন না।’

এই মন্তব্যের পরই ইংল্যান্ড শিবিরে কোচ ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা শুরু হয়। তবে বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি কেইন বলেছেন, ‘এমন কঠিন ম্যাচ খেলার মাত্র পাঁচ মিনিট পর তাকে প্রশ্ন করা হয়েছে। তখনও সে ঠিকমতো জানতো না কোচ কী বলেছেন। জুড তখন কী বলতো?’

কেইন আরও বলেছেন, ‘আমরা তখন একটি যুদ্ধ শেষ করে মাঠ থেকে ফিরেছি। পরিস্থিতি সত্যিই খুব কঠিন ছিল।’

ইংল্যান্ড অধিনায়কের মতে, অযথা দলের মধ্যে বিভক্তির গল্প তৈরি করা হচ্ছে, ‘এ ধরনের বিভক্তির গল্প বানানো খুব সহজ। মনে হয়, বড় টুর্নামেন্টে এটা যেন ইংল্যান্ডেরই একটি অভ্যাস হয়ে গেছে।’

তার পরই তার মন্তব্যটা ছিল এমন, ‘বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, তার মূল কারণ আমাদের ঐক্য। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফসহ পুরো দল একসঙ্গে কাজ করছে।’

শেষে কেইন বলেছেন, ‘অনেক সময় ছোট একটি বিষয়কে অযথাই বড় করে দেখা হয়।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html