ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইয়ামালের পেনাল্টিতে এগিয়ে স্পেন, চাপে ফ্রান্স


July 15, 2026 1:40 am
Link Copied!


২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ২১তম মিনিটে লামিনে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে গোল করে লা রোজাকে লিড এনে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল।

ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্পেন। ১১ মিনিটে আলেক্স বায়েনার নেওয়া ফ্রি-কিক ফরাসি ডিফেন্সের দেয়ালে আটকে যায়। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের ২১তম মিনিটে বক্সের ভেতরে লুকাস দিঁনের চ্যালেঞ্জে পড়ে যান লামিনে ইয়ামাল। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান। সিদ্ধান্ত নিয়ে কিছুটা আপত্তি জানিয়ে সময়ক্ষেপণের চেষ্টা করে ফ্রান্সের খেলোয়াড়রা। পরে খেলা শুরু হলে স্পট-কিক থেকে নির্ভুল শটে গোল করেন মিকেল ওইয়ারসাবাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। তবে ম্যাচের প্রথম ২০ মিনিটে কাঙ্ক্ষিত ছন্দে দেখা যায়নি দিদিয়ের দেশমের দলকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html