ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দূষিত শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে ঢাকা

UttorbongoBD
July 15, 2026 9:40 am
Link Copied!


রাজধানী ঢাকার বায়ুর মান বুধবার (১৫ জুলাই) সকালে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।  বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার -এর তথ্যানুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ১৩৭। এ স্কোর অনুযায়ী বায়ুর মান ‘মাঝারি’ হলেও সংবেদনশীল ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার মেদান, যার স্কোর ১৫৮। আর ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল কাতারের দোহা।

একিউআই অনুযায়ী, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘সহনীয়’, ১০১-১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণের কারণে হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের জটিলতা, ফুসফুসের রোগ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html