ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

UttorbongoBD
July 15, 2026 11:00 am
Link Copied!


রাজধানী ঢাকার গুলিস্তানের আলুবাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে নরসুন্দর ও ক্রেতাসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে ৯ জনকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— ক্রেতা মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫); এবং সেলুনকর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html