ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সব উজাড় করে দিতে প্রস্তুত: আর্জেন্টিনা ম্যাচের আগে কেইনের বার্তা


July 15, 2026 11:20 am
Link Copied!


বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়ী ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশীলনের ছবি ও একটি বার্তা শেয়ার করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংল্যান্ড দলের শেষ অনুশীলন সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কেইন। ছবির মাধ্যমে এই হাই-স্টেক ম্যাচের জন্য পুরো দল কতটা প্রস্তুত, তা ফুটিয়ে তুলেছেন তিনি। ক্যাপশনে কেন লিখেছেন, সব উজাড় করে দিতে আমরা প্রস্তুত।

চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালে পা রেখেছে স্পেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html