ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে ১০০ শয্যার অনুমোদন পেলো আইসিইউ


July 15, 2026 1:15 pm
Link Copied!


রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১০০ শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন মিলেছে। এর ফলে হাসপাতালটির শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বেড়ে ১ হাজার ৩০০ হবে এবং আইসিইউ ইউনিট স্থাপনের লক্ষ্যে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করা যাবে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এ অনুমোদন দেয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, যাবতীয় বিধি-বিধান ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে দেওয়া হলো।

এর আগে ২০১৩ সালে হাসপাতালটিতে শয্যা বাড়িয়ে ১ হাজার ২০০টি করা হয়। এরপর থেকে এই শয্যায় চিকিৎসাসেবা দেওয়া হতো। তবে রোগীর চাপ সামলাতে হিমসিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ওয়ার্ডের মেঝে, বারান্দায় চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এখানে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। তবে এতদিন সেখানে সরকারের অনুমোদিত কোনও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল না।

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা পর্ষদের অনুমোদনে সেখানে স্বল্প পরিসরে আইসিইউ সেবা চালু ছিল। হাসপাতালটির নিজস্ব ব্যবস্থাপনায় ইতোমধ্যে আইসিইউর ৪৬টি শয্যা করা হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য ১২টি, বয়স্ক রোগীদের জন্য ১৬টি, শিশুদের জন্য ১২টি এবং জটিল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা রোগীদের জন্য ছয়টি শয্যা সংরক্ষিত। এসব শয্যা এখন থেকে সরকারের অনুমোদিত আইসিইউ শয্যা হিসেবে গণ্য হবে।

এর পাশাপাশি নতুন করে আরও ৫৪টি শয্যা চালু হবে। এর মধ্যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য ১৫টি, নবজাতক শিশুদের জন্য ১০টি, ক্যানসার বা অন্যান্য জটিল রোগীদের জন্য ১০টি এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) রোগীদের জন্য ১৯টি শয্যা সংরক্ষিত থাকবে। নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১০০ শয্যার আইসিইউ সুবিধা হবে।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমরা অনুমোদিত আইসিইউ পেলাম। এখন সরকারের অনুমোদন থাকার কারণে আইসিইউর রোগীদের জন্য আলাদা বাজেট বরাদ্দ হবে। তারা আরও ভালো সেবা পাবেন। এই অনুমোদন পেতে অনেক কষ্ট করতে হয়েছে। সাংবাদিকদের অবদানও কম নয়। তারা সমস্যাগুলো তুলে ধরেছেন বলেই সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html