ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর তিন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

UttorbongoBD
July 15, 2026 3:05 pm
Link Copied!


পূর্ব ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব মোড় ও মিরপুর-১০ এ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।  

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ বলেন, পরীক্ষার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের সড়ক ছাড়ার অনরোধ জানাচ্ছি। আমরা সতর্ক রয়েছি।

উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের পাঁচ জেলা বাদে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এতে অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে পরীক্ষার্থীদের যেতে দেখা যায়।

পাশাপাশি শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।

এরপর তারা আট দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে মন্ত্রী দুঃখপ্রকাশ করেন। একইসঙ্গে সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি। তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড়। এ দাবিতে ফের কর্মসূচি দিয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html