ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত

UttorbongoBD
July 15, 2026 5:50 pm
Link Copied!


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি মৌসুমি লঘুচাপ সক্রিয় হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার স্যাটেলাইট চিত্র এবং বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস মডেলের বায়ুপ্রবাহ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, লঘুচাপটির কেন্দ্র বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্যাটেলাইট চিত্রে লঘুচাপকে ঘিরে মেঘমালার ঘনীভবন এবং বায়ুপ্রবাহের মানচিত্রে নিম্নস্তরের বায়ুর অভিসরণ লক্ষ্য করা গেছে, যা সক্রিয় মৌসুমি লঘুচাপের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। ফলে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় লঘুচাপটির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতায় পরিবর্তন আসতে পারে। তাই সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html