ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 

UttorbongoBD
September 3, 2026 10:45 am
Link Copied!


আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর লাইভ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টার এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বের দূষিত বাতাসের শীর্ষ ১০টি শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১০৬ একিউআই নম্বর নিয়ে ঢাকা এই তালিকার ১০ম স্থানে অবস্থান করছে।

তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৪। এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার রাজধানী কামপালার একিউআই স্কোর ১৬১ এবং ১৬১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ স্থানে থাকা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্কোর ১৫২। 

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বায়ুমানের তালিকায় ১৩৯ স্কোর নিয়ে যৌথভাবে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের কলকাতা এবং ভিয়েতনামের হ্যানয়। এ ছাড়া ১১৯ স্কোর নিয়ে চীন এর চেংডু সপ্তম, ১১৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর অষ্টম এবং ১০৭ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস নবম স্থানে রয়েছে।

এর ঠিক পরেই ১০৬ একিউআই স্কোর নিয়ে তালিকার ১০ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের মান অনুযায়ী পরিবেশ বিশেষজ্ঞরা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html