ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা


July 15, 2026 7:40 pm
Link Copied!


স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই দুঃসংবাদ পেলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। বার্সেলোনার উপকণ্ঠে তার বাড়িতে চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

কাতালুনিয়ার আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বার্সেলোনার উপকণ্ঠের এসপ্লুগেস দে লোব্রেগাতে একটি বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে বাড়ির মালিকের নাম প্রকাশ করেনি পুলিশ।

তবে বার্সেলোনাভিত্তিক দৈনিক লা ভানগার্দিয়া জানিয়েছে, বাড়িটি স্পেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লামিনে ইয়ামালের।

প্রতিবেদন অনুযায়ী, মুখোশ পরা দুই ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা দেখে ফেললে তারা দ্রুত পালিয়ে যায়।

বাড়িটি আগে থেকেই বেশ সুপরিচিত। কারণ আগে বার্সেলোনার সাবেক অধিনায়ক জেরার্ড পিকে এবং তার সাবেক সঙ্গী, কলম্বিয়ান পপ তারকা শাকিরার বাসভবন ছিল এটি। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html