ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে বিক্ষোভ ও সমালোচনার মুখে জেলেনস্কি


July 16, 2026 6:15 pm
Link Copied!


ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। কিয়েভের ইভান ফ্রাঙ্কো স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ‘ধিক্কার’ স্লোগান দিতে দেখা গেছে।

মাত্র ৩৫ বছর বয়সী ফেদোরভ চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী অভিযান ও প্রযুক্তির ব্যবহারে ব্যাপক সাফল্য দেখিয়েছিলেন। তার এই আকস্মিক বিদায় দেশের সামরিক বাহিনী, বিশ্লেষক ও নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

ওলেকসান্দর নামের এক ইউক্রেনীয় সেনা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি জেলেনস্কির পুরো প্রেসিডেন্ট মেয়াদের সবচেয়ে বড় ভুল। ফেদোরভের দল ও তার দূরদর্শিতার ওপর ভরসা করেই আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম। সেনাবাহিনী বা সমাজ কোথাও এই সিদ্ধান্তের কোনও সমর্থক নেই।

মারিয়া লাভরিনেটস নামের ৩১ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, সামরিক বাহিনীতে আমার অনেক বন্ধু আছে, তাদের অনেকেই মারা গেছেন। আমরা ফেদোরভের কাজের ফলাফল ও সেনাদের অনুপ্রেরণা দেখেছি। আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত।

সাবেক এই ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ২০২২ সালে রাশিয়ার আক্রমণের শুরু থেকেই আইটি আর্মি অব ইউক্রে’ গঠন, আর্মি অব ড্রোন তহবিল পরিচালনা এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাতের ভিত্তিতে সেনাদের পুরস্কৃত করার মতো অভিনব পদ্ধতি চালু করে প্রশংসিত হন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি স্পেসএক্স প্রধান ইলন মাস্ককে অনুরোধ করে রুশ ড্রোন হামলায় স্টারলিংক স্যাটেলাইটের ব্যবহার বন্ধ করেছিলেন, যা রাশিয়ার অগ্রযাত্রাকে ব্যাহত করেছিল। এমনকি ক্রিমিয়া উপদ্বীপে সাম্প্রতিক ড্রোন হামলার পেছনেও তার বড় ভূমিকা ছিল।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেদোরভ ইঙ্গিত দেন যে চিফ অব জেনারেল স্টাফ অ্যান্ড্রি এবং কমান্ডার-ইন-চিফ ওলেকসান্দর সিরস্কিকে পরিবর্তনের পরামর্শ দেওয়ার পর থেকেই এই দ্বন্দ্বের সূত্রপাত। ফেদোরভ বলেন, জেনারেল সিরস্কি রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ের চেয়ে দেশকে বিভক্ত করার পথ বেছে নিয়েছেন। আমাদের সব প্রস্তাব ব্লক করে দেওয়া হচ্ছিল।

জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে থেকে যাওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি আশা প্রকাশ করেন যে জেলেনস্কি জনগণের ভাষা বুঝবেন এবং পরিস্থিতির সমাধান করবেন।

এদিকে, ফেদোরভকে বরখাস্তের প্রতিবাদে ইউক্রেনের বিমানবাহিনীর উপ-অধিনায়ক তথা ড্রোন ইউনিটের কমান্ডার পাভলো ইয়েলিজারভ পদত্যাগ করেছেন। ফেদোরভের উপদেষ্টা ও প্রখ্যাত ব্লগার সের্হি স্টারনেঙ্কো তাকে ‘ইতিহাসের সেরা প্রতিরক্ষামন্ত্রী’ হিসেবে আখ্যা দিয়ে আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করেছেন।

‘ফ্ল্যাশ’ ছদ্মনামের আরেক প্রযুক্তি উপদেষ্টা জানান, দল থেকে বাদ পড়ায় তিনি আর শত্রুর পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিতে পারবেন না। অন্যদিকে, পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকোকে নতুন প্রতিরক্ষামন্ত্রী এবং রাষ্ট্রীয় তেল-গ্যাস প্রধান সের্হি কোরেতস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।

সূত্র: বিবিসি





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html