দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামে ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামে ও হামের উপসর্গে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭৫ জন।