ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ

UttorbongoBD
July 18, 2026 10:30 pm
Link Copied!


একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরপরই চ্যানেল ওয়ানের ফেইসবুক পেইজে সাইবার হামলা হয়েছে বলে দাবি করেছে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অভিযোগ এখনও হামলা অব্যাহত রয়েছে। সেইসঙ্গে চ্যানেল ওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা চলছে। 

শনিবার (১৮ জুলাই) চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।  

এতে বলা হয়, ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার ওয়ান বুলেটিনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। এই প্রতিবেদনটি চ্যানেল ওয়ানের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার পরে ফেইসবুক পেইজে ক্রমাগতভাবে সাইবার হামলা হয়। ‘আনন্দবার্তা’ এবং ‘আলি খান’ নামে দুটি পেইজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়। বস্তুত চ্যানেল ওয়ানের নিজস্ব প্রতিবেদনের কপিরাইট অন্য কাউকে দেওয়া এবং প্রতিবেদনটি সঙ্গে সঙ্গে ব্লক করার ঘটনা শুধু অস্বাভাবিকই নয়, বরং চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ মনে করে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, ভুয়া কপিরাইটের অভিযোগে কয়েকটি খবর, কার্ড এমনকি ফেইসবুক পেইজের প্রোফাইল ও কাভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল চ্যানেল ওয়ানের ফেইসবুক পেইজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। ১৮ জুলাই শনিবার বিকালে চ্যানেল ওয়ানে সাইবার হামলাসম্পর্কিত খবরটিও ফেইসবুক পেইজ থেকে সরিয়ে ফেলা হয়। চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ এমন কাপুরুষোচিত আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। ফেইসবুক পেইজে পুরোপরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান জন্য চ্যানেল ওয়ান কাজ করে যাচ্ছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html