ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ১৬৩৩ টাকা 


July 21, 2026 1:55 pm
Link Copied!


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি (তেজাবি) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সব ধরনের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, যা আগের দামের তুলনায় ১ হাজার ৬৩৩ টাকা বেশি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ১৪ জুলাই বাজুস সব ধরনের স্বর্ণের দাম কমিয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দর বহাল থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি পৃথকভাবে যুক্ত হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩৭ ডলার বেড়েছে। তবে গত এক মাসের হিসাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এখনও আগের তুলনায় নিম্নমুখী রয়েছে। 

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণালংকারের ওপর ভ্যাট কাঠামো পরিবর্তন করা হয়েছে। আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলেও বর্তমানে প্রতি ভরি স্বর্ণালংকারের ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে দেশের বাজারে রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা রয়েছে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html